ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৪ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব ক্যারোলিন লেভিট ইনস্টাগ্রামে এক খোলামেলা প্রশ্নোত্তর পর্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেছেন। সাবেক বসকে তিনি সদয় ও অনুপ্রেরণাদায়ী বলে প্রশংসা করেছেন। একই সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন।

২৯ বছর বয়সী লেভিট বুধবার ভ্রমণের সময় ইনস্টাগ্রাম অনুসারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ট্রাম্পের ব্যক্তিত্ব থেকে শুরু করে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দুই সন্তানের মা হিসেবে জীবন, সবই উঠে আসে সেখানে। ট্রাম্প সদয় বা ভালো মানুষ কি না, এমন প্রশ্নের জবাবে লেভিট তার ব্যক্তিত্বের একটি দিক তুলে ধরেন।

তিনি বলেন, মানুষ তার এই দিকটি দেখে না, কারণ গণমাধ্যম তা দেখায় না। কিন্তু তিনি আমার প্রতি সব সময় সদয় ও অনুপ্রেরণাদায়ী ছিলেন, পদ ছাড়ার পরও। তিনি আরও বলেন, তিনি দারুণ মজার মানুষও। তাকে ভালোবাসি!

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রেস সচিবের দায়িত্বে ছিলেন লেভিট। সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্তের পর নতুন চাকরি পাওয়া নিয়ে করা এক প্রশ্নেরও উত্তর দেন তিনি।

লেভিট বলেন, প্রেস সচিব হিসেবে আমি সপ্তাহে ৬০ ঘণ্টারও বেশি অফিসে কাজ করতাম, বিশ্বজুড়ে ভ্রমণ করতাম এবং সার্বক্ষণিক ২৪ ঘণ্টা কাজের জন্য প্রস্তুত থাকতে হতো। এখন আমি প্রতিদিন সন্তানদের সঙ্গে বাড়িতে থাকি এবং কিছু টিভি অনুষ্ঠানে অংশ নিই। এ দুটি এক জিনিস নয়, ম্যাম। আগামী মাসে ফক্স নিউজ চ্যানেলের কন্ট্রিবিউটর হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন বলেও নিশ্চিত করেন লেভিট।

ট্রাম্পের প্রথম প্রশাসনে প্রেসিডেন্টের লেখক ও সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেছিলেন লেভিট। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ারের প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে কংগ্রেসের নির্বাচনে লড়েন। তিনি তৎকালীন হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার প্রতিনিধি এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

জনসংযোগ বা রাজনীতিতে সফল হতে চাওয়াদের জন্য ক্যারিয়ার পরামর্শ চাইলে লেভিট স্নাতক শেষ করার আগেই হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন।

সূত্র: ফক্স নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
সর্বশেষ খবর
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
ঘুরতে গিয়ে লাশ হলেন ওরা ১০ জন
ঘুরতে গিয়ে লাশ হলেন ওরা ১০ জন
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান