রোহিঙ্গা অঞ্চল জনশূন্য করতে চাইছে মিয়ানমার: জাতিসংঘ বিশেষজ্ঞের আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ২৩:১৩আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২৩:১৪

রোহিঙ্গা অঞ্চল জনশূন্য করতে চাইছে মিয়ানমার: জাতিসংঘ বিশেষজ্ঞের আশঙ্কা মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্তকারী জানিয়েছেন, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের এলাকা জনশূন্য করতে চাইছে মিয়ানমার। আর এজন্য মিয়ানমার আমলাতান্ত্রিকতার পথে হাঁটছে। জাতিসংঘের বিশেষ র‌্যাপোরটিয়ার ইয়াঙ্গি লি সংস্থাটির হিউম্যান রাইটস কাউন্সিলকে জানিয়েছেন, মিয়ানমার এখনও বাড়িঘর ধ্বংস ও খানা জরিপের নামে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালাচ্ছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইয়াঙ্গি লি বলেন, খানা জরিপের মাধ্যমে যারা অনুপস্থিত থাকবে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক প্রমাণের একমাত্র উপায় হতে পারে এই তালিকা। ফলে এটা ইঙ্গিত দেয় যে, মিয়ানমার হয়ত রোহিঙ্গাদের একসঙ্গে দেশ থেকে বিতাড়িত করতে চাইছে। আমি আশাকরি যেনও এটা না ঘটে।

৯ অক্টোবর রাখাইন প্রদেশে পুলিশ চৌকিতে হামলার পর রোহিঙ্গা অধ্যূষিত এলাকায় মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করে। অভিযানে রোহিঙ্গাদের ব্যাপক নিপীড়ন, বাড়ি-ঘর পুড়ানো, ধর্ষণ ও পালিয়ে যেতে বাধ্য করে সেনাবাহিনী। এরপর প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

এর আগে গত মাসে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে মানবাধিকারবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে জানিয়েছিল জাতিসংঘ। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম