রোহিঙ্গাদের ফিরে যাওয়া ঠেকাতে পরিকল্পিত হামলা মিয়ানমার সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ১৬:৪০আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:৩৭

মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে পালানো রোহিঙ্গারা যাতে সেখানে ফিরতে না পারে সেজন্য সুসংগঠিত, সমন্বিত ও পরিকল্পিত হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোহিঙ্গাদের ফিরে যাওয়া ঠেকাতে পরিকল্পিত হামলা মিয়ানমার সেনাবাহিনীর

গত এক মাসে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ২৫ আগস্ট রাখাইনে সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অভিযান জোরদার হওয়ার পর এসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ সেনাবাহিনীর এই অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছে। অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং নারীদের ধর্ষণের অভিযোগ তুলেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এ অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা’দ আল-হুসেইন এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর এই অভিযান জোরপূর্বক বিশাল সংখ্যক মানুষকে উৎখাত করা এবং যাতে করে তারা ফিরে আসতে না পারে।

জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য তথ্য ইঙ্গিত দেয় মিয়ানমারের সেনাবাহিনী উদ্দেশ্যমূলকভাবে রোহিঙ্গাদের সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি ও পুরো গ্রাম পুড়িয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে শুধু রোহিঙ্গাদের উৎখাত করতে নয়, যাতে করে তারা আর ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতেই সেনাবাহিনী এই কর্মকাণ্ড চালাচ্ছে।  সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক