বিরোধপূর্ণ সাগরের তেল অনুসন্ধান প্রশ্নে চীন-রাশিয়া উত্তেজনার আভাস!

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ১২:৩৬আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:৪২

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রাশিয়ার রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান রোজনেফট তেল অনুসন্ধান শুরু করায় চীন ক্ষুব্ধ হতে পারে বলে আশঙ্কা করছে ওই কোম্পানির ভিয়েতনাম শাখা। বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত এমন দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিরোধপূর্ণ সাগরের তেল অনুসন্ধান প্রশ্নে চীন-রাশিয়া উত্তেজনার আভাস!

রোজনফট মঙ্গলবার জানায়, প্রতিষ্ঠানটির ভিয়েতনাম শাখা দক্ষিণ চীন সাগরে গ্যাসক্ষেত্র অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধানের স্থানটি ভিয়েতনাম থেকে ২৩০ মাইল দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত। জ্বালানি পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জি জানায়, অনুসন্ধান ক্ষেত্রটি চীনের ‘নাইন-ড্যাশ লাইনের’ মধ্যে পড়েছে। ইংরেজি অক্ষর ‘ইউ’ আকৃতির ‘নাইন ড্যাশ-লাইন’ দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃতি ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক জোনের কিছু এলাকাও পড়েছে। চীন ওই এলাকার মালিকানা দাবি করছে। গত কয়েক বছরে অঞ্চলটিতে টহল দিচ্ছে চীনের নৌবাহিনী।

একটি সূত্র জানায়, মার্চ মাসে চীনের চাপে ‘রেড এম্পেরর’ এলাকায় তেল অনুসন্ধান প্রকল্প বাতিল করে ভিয়েতনাম। ওই ক্ষেত্রটি স্পেনের কোম্পানি রেপসল লিজ নিয়েছিল। তখন প্রকল্প বাতিল করায় রেপসল ক্ষতিপূরণ চায় ভিয়েতনামের কাছে।

রয়টার্স জানায়, চীনের পক্ষ থেকে চাপের আশঙ্কায় রোসনেফট ভিয়েতনাম অনেকটা গোপনেই অনুসন্ধান শুরু করতে চায়। মঙ্গলবার রুশ কোম্পানিটি এক বিবৃতি দেওয়া ছাড়া তেমন কোনও ঢাকঢোল পেটায়নি।

চীন, ভিয়েতনাম ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েও পায়নি রয়টার্স। রোসনেফটও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

/এএ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম