গুহা থেকে উদ্ধার ৪ শিশু, বাকি আরও ৮ শিশু ও কোচ

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১৯:২৯আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২২:৪৫

থাইল্যান্ডের ‘থাম লুয়াং নায় নন’ গুহা থেকে এ পর্যন্ত মোট চার শিশুকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের প্রক্রিয়া চলছে। রয়টার্সের খবরে প্রথমে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ছয়জনকে উদ্ধারের কথা বলা হলেও পরে সংশোধিত প্রতিবেদনে চারজনকে উদ্ধারের কথা বলা হয়। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ১০ ঘণ্টা পর পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে। 

গুহা থেকে উদ্ধার ৪ শিশু, বাকি আরও ৮ শিশু ও কোচ

গার্ডিয়ানকে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, গুহার ভেতরে এখন পানি কম। এজন্য কিছুটা অংশ, যা সাঁতরে পার হওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তা হেঁটেই পার হতে পেরেছে শিশুরা। গুহার ভেতরে এখনও আট শিশু ও তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচ রয়েছেন। তারা যে স্থানটিতে আশ্রয় নিয়েছিলেন তা গুহার প্রবেশ মুখ থেকে ৪ কিলোমিটার ভেতরে। গুহাটি ১০ কিলোমিটার দীর্ঘ।

ওই শিশুদের কেউ সাঁতার জানতো না। তাদের উদ্ধারে বিদেশ থেকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের ডেকে আনা হয়েছিল। শিশুদের উদ্ধার প্রক্রিয়ায় থাই সেনাবাহিনীর একজন সাবেক ডুবুরি প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধার অভিযানে ব্যবহার করার জন্য অক্সিজেন সিলিন্ডার বসানোর কাজ করতে গিয়ে তিনি জ্ঞান হারান। পরে তার মৃত্যু হয়।


উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান


 

/এএমএ/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান