মিয়ানমার নৌবাহিনীর জাহাজে আরাকান আর্মির রকেট হামলা, নিহত ৩

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ১০:৪৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৬:৪৭

রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির রকেট হামলায় এক সেনা ক্যাপ্টেনসহ তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার মাইবন নদীতে এই হামলার ঘটনা ঘটে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে।

মিয়ানমার নৌবাহিনীর জাহাজে আরাকান আর্মির রকেট হামলা, নিহত ৩

সোমবার কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়নাতদন্তের জন্য তিনটি মরদেহ পৌঁছানোর কথা স্বীকার করেছেন। নিহতদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩-এর একজন ক্যাপ্টেন। অপর দু’জন দানিয়াবতি নৌঘাঁটির কর্মী।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, নিহত ক্যাপ্টেনের নাম সোয়ে হতেত অং।

আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলার কথা স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ আনন অঞ্চলে বৃদ্ধি পেয়েছে। নৌবাহিনীর জাহাজে করে সেনাবাহিনী আসছে এই অঞ্চলে।

আরাকান আর্মির দাবি অনুযায়ী, রকেট হামলায় প্রায় ১০ জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তবে ইরাবতির পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্যের জন্য ইরাবতির পক্ষ থেকে ফোন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম