দ. কোরিয়াকে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন কিমের বোন

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২০, ১৮:১৯আপডেট : ১৪ জুন ২০২০, ২০:৩৯

উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। শনিবার দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি এবং সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ংবিরোধী প্রচারণা বন্ধে ব্যর্থতার জন্য সিউলের সমালোচনা করে এই হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

দ. কোরিয়াকে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন কিমের বোন

দক্ষিণ কোরিয়া 'শত্রু' আখ্যায়িত করে উত্তর কোরীয় নেতা কিম ইয়ো জং আগের হুমকি পুনরাবৃত্তি করে বলেছেন, শিগগিরই সীমান্ত শহর কায়েসংয়ে অবস্থিত আন্তকোরীয় লিয়াজোঁ অফিসের পতন প্রত্যক্ষ করবে সিউল।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো জানিয়েছেন, দক্ষিণের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত উত্তর কোরীয় সামরিক নেতাদের হাতেই ছেড়ে দেবেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতা, দল ও রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ক্ষমতা দ্বারা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শত্রুদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছি।

কিম ইয়ো আরও বলেন, পরবর্তী পদক্ষেপ আমাদের সেনাবাহিনীর জেনারেল স্টাফের কাছ থেকে আসবে। আমাদের সেনাবাহিনীও জনগণকে শান্ত করতে কিছু একটা করতে উদগ্রীব বলে আমি মনে করি।

উত্তর কোরিয়া কিম জং উনের পর সবচেয়ে প্রভাবশালী হিসেবে কিম ইয়োকে মনে করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দক্ষিণ কোরিয়া সম্পর্কিত বিষয়ের দায়িত্বে এখন কিমের বোন রয়েছেন। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বশেষ খবর
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে