গালওয়ান নদীর গতিপথ বদলের চেষ্টা করছে চীন: এনডিটিভি

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ১০:৫১ আপডেট : ২০ জুন ২০২০, ১০:৫৩

লাদাখের সংঘর্ষের পর ভারত-চীন সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিটি বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবারের সংঘর্ষস্থল থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে লাদাখে উত্তর-পূর্বে গালওয়ান নদীতে বুলডোজার মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে চীন গালওয়ান নদীর গতিপথ বাধাগ্রস্ত বা বদলানোর চেষ্টা করছে।

গালওয়ান নদীর গতিপথ বদলের চেষ্টা করছে চীন: এনডিটিভি

চীন থেকে আসা গালওয়ান নদীটি লাদাখের উপর দিয়ে বয়ে গিয়েছে। এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ভারত-চীন সীমান্তের খুব কাছাকাছি গালওয়ান নদীর কাছে বুলডোজার জড়ো করেছে চীন। যেখানে বুলডোজারগুলো দাঁড় করিয়ে রাখা আছে, সেখান থেকে ক্ষীণ ধারায় নদীটি প্রবাহিত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে বুলডোজার দাঁড় করিয়ে কাদামাটি ফেলে নদীর গতিপথ রুদ্ধ করা হতে পারে।
আরেকটি ছবির কথা তুলে ধরে এনডিটিভি জানিয়েছে, দুই কিলোমিটার দূরে এই নদীর ধারেই ভারতীয় সেনাবাহিনীর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সেখানেই ভারতীয় সেনারা প্রহরায় থাকে। নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমটি ওই ছবি প্রকাশ করেনি।

এই বিষয়ে ভারতে চীনা দূতাবাসে এনডিটিভি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা জানিয়েছে, এখন পর্যন্ত গালওয়ান উপত্যকা দিয়ে নদীর প্রবাহ বিদ্যমান রয়েছে।
উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। ওই সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার কথা জানায় দিল্লি। আহত সেনার সংখ্যা অন্তত ৭৬। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে, চীন কর্তৃক আটক ১০ ভারতীয় সেনা সদস্যকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনও তথ্য প্রকাশ করা হয়নি এবং আটকের কথা অস্বীকার করা হয়েছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। শুক্রবার সর্বদলীয় এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, লাদাখে ভারতীয় সীমান্তে কেউ প্রবেশ করেনি এবং কোনও ফাঁড়িও দখল হয়নি।
বুধবার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) আরও সংঘাত এড়াতে ভারত ও চীনের মধ্যে মেজর জেনারেল পর্যায়ে বৈঠক হয়। তবে সেই আলোচনা ভেস্তে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে বৃহস্পতিবার ফের বৈঠক অনুষ্ঠিত হলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
ব্যবসায়ীদের চিঠির জবাবে রাহুল কেন বললেন, ‘৩০ সেকেন্ডেই বিক্ষোভ থেমে যাবে’
সর্বশেষ খবর
সুশাসন নয়, সুপরিচালনা বদলে দিতে পারে বাংলাদেশকে 
সুশাসন নয়, সুপরিচালনা বদলে দিতে পারে বাংলাদেশকে 
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
ইসরায়েলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহু-আইজেনকট হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস
ইসরায়েলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহু-আইজেনকট হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান