আফগান কারাগারে ‘আইএস’ হামলায় পালিয়েছে ৪০০ কয়েদি

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১৮:২৪আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৮:২৬

আফগানিস্তানে জালালাবাদ কারাগার ইসলামিক স্টেট (আইএস) দখল করার ২০ ঘণ্টা পর  নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। আইএস কারাগারটি দখল করার পর সেখান থেকে ৪০০ বন্দি পালিয়েছে। দিনব্যাপী দখল ও সংঘর্ষে নিহত হয়েছে ৩৯ জন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

আফগান কারাগারে ‘আইএস’ হামলায় পালিয়েছে ৪০০ কয়েদি

প্রাদেশিক কাউন্সিল সদস্য আজমল ওমর জানান, আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের অন্তত ১০ জঙ্গি আইএস সদস্য। তাদের লক্ষ্য ছিল কারাগার থেকে তাদের মিত্র জঙ্গিদের ছাড়িয়ে নেওয়া। হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে।

খবরে বলা হয়েছে, হামলার সময় পালিয়ে যাওয়া কয়েদিদের গ্রেফতার অভিযান চলছে।

আফগানিস্তানে আইএস অনুগত গোষ্ঠী আইএস ইন খোরাসান হামলার দায় স্বীকার করেছে। তবে এটি স্পষ্ট নয় যে, তারা কোনও নির্দিষ্ট কয়েদিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল কিনা।

জালালাবাদে আফগান গোয়েন্দা বাহিনীর হাতে আইএস-এর এক সিনিয়র গ্রুপ কমান্ডার নিহতের একদিন পর কারাগারে হামলার ঘটনা ঘটলো। 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে