সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ৬ মাস পর খুললো তাজমহল

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৩

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও বিশ্বখ্যাত আগ্রার তাজমহল সোমবার দর্শকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে। দেশটির অর্থনীতির চাকা সচল করার স্বার্থে এমন পরিস্থিতিতেও এটি খুলে দেওয়া হলো। তবে প্রথমদিন পর্যটকদের আগমন খুব বেশি ছিল না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ৬ মাস পর খুললো তাজমহল
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলা অব্যাহত থাকায় বিশ্বে সর্বোচ্চ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রকে অতিক্রম করার ইঙ্গিত লক্ষ করা যাচ্ছে। ১০৩ কোটি জনসংখ্যার দেশ ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে প্রতিদিন নতুন করে প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এবং সহস্রাধিক মানুষের মৃত্যু হচ্ছে।
মার্চে কঠোর লকডাউন আরোপের পর কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহের উপায় ভেঙে পড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য দেশকে অনুসরণ করতে অনাগ্রহ দেখান।
তবে সাম্প্রতিক মাসগুলোতে তার সরকার বিভিন্ন মার্কেট ও রেস্তোরাঁ খুলে দেওয়ার পাশাপাশি ট্রেন, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে। এসবের ধারাবাহিকতায় এখন মোদি সরকার দর্শকদের জন্য তাজমহল খুলে দিলো।
ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র নয়াদিল্লির দক্ষিণের আগ্রা নগরীতে বিশ্ববিখ্যাত এ সমাধিস্তম্ভ অবস্থিত। এটি শ্বেতপাথর দিয়ে তৈরি। প্রতি বছর প্রায় ৭০ লাখ লোক তাজমহল পরিদর্শন করেন। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকেই এটি বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন ৫ হাজার দর্শক তাজমহলে প্রবেশ করতে পারবেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী