আপাতত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে না ওমান, সুদান

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২০, ২০:২৭ আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২০:২৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে না ওমান ও সুদান। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

আপাতত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে না ওমান, সুদান

খবরে বলা হয়েছে, ওমান ও সুদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মহামূল্যবান’ উপহার নির্বাচনে আগে দিচ্ছে না।  

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবা নিশ্চিত করেছেন ওমান ও সুদান শিগগিরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না।

দেশ দুটির সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির বিষয়ে ইসরায়েলের উচ্চাভিলাসী একাধিক মন্তব্যের পর এই অবস্থান জানা গেলো। যদিও জাতিসংঘের সাধারণ অধিবেশনে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়াতে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা কিছু মাত্রায় ফিকে হয়ে এসেছে বলে মারেভ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য সুদানের উপ-রাষ্ট্রপ্রধান জেনারেল মোহাম্মদ হামদান ডাগলো বৃহস্পতিবার বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। এক্ষেত্রে কাউকে ভয় করছে না সুদান। তিনি বলেন, আমরা কারও ভয়ে ভীত নই। কিন্তু এটি হবে সম্পর্ক, স্বাভাবিকীকরণ না। সূত্র: মিডল ইস্ট মনিটর

/এএ/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে অজিত দোভালের ফোনালাপ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদির আকাশ
সর্বশেষ খবর
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস