কাশ্মিরে বন্দুকধারীদের গুলিতে নিহত বিজেপির ৩ কর্মী

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ০৯:৪০আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৯:৪১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে তিন বিজেপি কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুলগাম জেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে করে ওয়াই কে পোরা অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন ওই তিন বিজেপি কর্মী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

কাশ্মিরে বন্দুকধারীদের গুলিতে নিহত বিজেপির ৩ কর্মী

খবরে বলা হয়েছে, অস্ত্রধারীদের গুলিতে গুরুতর আহত হন তিনজন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এই তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, নিহত তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমের রশিদ বেগ এবং মহম্মদ রমজান। তিন জনই কুলগাম জেলার ওয়াই কে পোরার বাসিন্দা। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মির পুলিশ।

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। হামলায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

কাশ্মিরে তিন বিজেপি কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জম্মু-কাশ্মিরে দারুণ কাজ করছিলেন এই তিন যুব নেতা। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। নিহতদের আত্মার শান্তি কামনা করি।’

জঙ্গি হামলায় তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ।

এর আগে গত জুলাই মাসে উপত্যকায় খুন হন এক বিজেপি যুব নেতা। বিজেপি নেতার ভাই উমর সুলতান এবং বাবা বসির আহমেদ শেখকেও হত্যা করা হয়। 

/এএ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের