ট্যাংকে চড়ে চীন ও পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি মোদির

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:৪০

জয়সালমির সীমান্তে সেনাবাহিনীর চেকপোস্টে দীপাবলি উদযাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার লঙ্গেওয়ালা চেকপোস্টে উদযাপনের অংশ হিসেবে ভারতের নির্মিত অর্জুন ট্যাংকে চড়েন তিনি। সেখানে দেওয়া বক্তব্যে পাকিস্তান ও চীনকে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

ট্যাংকে চড়ে চীন ও পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি মোদির

শুক্রবার জম্মু-কাশ্মিরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবিনিময় করেছে ভারত ও পাকিস্তান। এতে ভারতীয় অন্তত ৫ জওয়ান ও ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারতীয় গোলাবর্ষণে পাকিস্তানি সেনাবাহিনী বাংকার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের দাবি, অন্তত ৭-৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

পাকিস্তানকে উদ্দেশ করে নরেন্দ্র মোদি বলেন, ভারত আলোচনায় সমস্যা সমাধানের নীতিতে বিশ্বাসী। কিন্তু কেউ যদি আমাদের সহনশীলতার পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। বিশ্বের কোনও শক্তি আমাদের সেনাবাহিনীকে দেশের সীমান্ত রক্ষা করা থেকে আটকাতে পারবে না। তাই যারা আমাদের চ্যালেঞ্জ করবে তাদের জবাব দেওয়ার ক্ষমতা যে ভারতের রয়েছে তা আগেও সবাই দেখেছে। বিশ্ব জানে ভারত এখন নিজের সুরক্ষার ক্ষেত্রে এক ইঞ্চিও সমঝোতা করবে না।

লঙ্গেওয়ালার ভারত-পাকিস্তান যুদ্ধের কথাও বক্তব্যে তুলে আনেন মোদি। তিনি বলেন, অনেক দেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। কিন্তু যদি একটা সীমান্ত ফাঁড়ির নাম সব ভারতীয় জানেন, সেটা হলো লঙ্গেওয়ালা। এই যুদ্ধের কথা প্রত্যেক ভারতীয় জানেন।

চীনকে ইঙ্গিত করে লঙ্গেওয়ালা পোস্টে দাঁড়িয়ে মোদি বলেন, যারা অন্যের এলাকা দখল করার চেষ্টা করে তারা বিকৃত মানসিকতার। সম্প্রসারণবাদ আগে ছিল। বর্তমানে যারা এই কাজ করছে তারা অষ্টাদশ শতকের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে। ভারত এই কাজ কখনোই বরদাশত করবে না।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের