করোনা মোকাবিলায় সেনা নামাচ্ছে জাপান-দক্ষিণ কোরিয়া

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ২০:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২০:২৮

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় এবার সেনাবাহিনী নামাতে যাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। গত কয়েকদিনের সংক্রমণ তথ্য বিশ্লেষণ করে দুই দেশেই তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই এবার মারণ রোগের থাবা গুঁড়িয়ে দিতে সেনাতেই ভরসা রাখছে সিউল ও টোকিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

করোনা মোকাবিলায় সেনা নামাচ্ছে জাপান-দক্ষিণ কোরিয়া

জাপানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, করোনা মহামারির প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে জাপানের হক্কাইদো ও ওসাকা অঞ্চলে। সেখানে রোগীর চাপে রীতিমতো নুয়ে পড়েছে হাসপাতালগুলো। পর্যাপ্ত সংখ্যায় স্বাস্থ্যকর্মী না থাকায়, কোভিড টেস্ট ও চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। অমানুষিক চাপের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরাও। তাই সেখানে সেনাবাহিনীর নার্স ও ডাক্তারদের মোতায়েন করতে চলেছে প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগার সরকার।

করোনার দাপটে কাঁপছে দক্ষিণ কোরিয়াও। সংক্রমণের শুরুর দিকে লকডাউন জারি করেনি দক্ষিণ কোরিয়া। তারা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত, পরীক্ষা ও কোয়ারেন্টিনে থাকায় অগ্রাধিকার দেয়। তবে তৃতীয় ঢেউয়ের সময় দেশটির সরকার সমালোচনার মুখে পড়েছে।

সোমবার করোনা মোকাবিলায় বিবৃতি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়-ইনের মুখপাত্র চুং ম্যান-হো। তিনি জানান, করোনা সংক্রমণের উৎস খুঁজতে ও অসুস্থদের চিকিৎসায় সমস্ত শক্তি ও ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুন। এই মহামারীর মোকাবিলায় সেনাবাহিনীকে ময়দানে নামানোর নির্দেশ দিয়েছেন তিনি।  

 

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি