পাকিস্তানকে ২ কোটি ডোজ ভ্যাকসিন দিতে চায় চীনের ক্যানসিনো

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ২২:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২২:১১

চীনা কোম্পানি বায়োটেকনোলজি ফার্ম ক্যানসিনো বায়োলজি পাকিস্তানকে ২ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে পাকিস্তানের কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে ক্যানসিনোর। চুক্তি হলে জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে টিকা প্রয়োগ শুরু করতে পারে কোম্পানিটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় কোম্পানি এজেএম ফার্মা লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে ক্যানসিনোর। সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজার হাসান আব্বাস জাহির বলেছেন, পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছে ক্যানসিনো বায়োফার্ম। প্রাথমিকভাবে ২ কোটি টিকার ডোজ তারা পাঠাতে পারে পাকিস্তানে। কম দামেই পাকিস্তানকে টিকা দিতে চায় চীন।

পাকিস্তানে ক্যানসিনো বায়োফার্মের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। তৃতীয় স্তরের ট্রায়াল প্রায় শেষের দিকে। ক্যানসিনো জানিয়েছে, পাকিস্তান সরকারের অনুমোদন পেলে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগ শুরু করা যাবে।

পাকিস্তানে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি। ক্যানসিনো জানিয়েছে, পাকিস্তানে এখনও অবধি প্রায় ১৮ হাজার জনের ওপর টিকার ট্রায়াল হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য।

চীনে জরুরি ভিত্তিতে আগেই ছাড়পত্র পেয়েছে ক্যানসিনো বায়োফার্মের ভ্যাকসিন। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ভেক্টর ভ্যাকসিন তৈরি করেছে ক্যানসিনো। সর্দি-কাশির ভাইরাস অ্যাডেনোভাইরাসের নিষ্ক্রিয় স্ট্রেন থেকে ডিএনএ ভেক্টর ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে।

ক্যানসিনোর ভাইরোলজিস্টরা জানিয়েছেন, করোনার স্পাইক প্রোটিন নিষ্ক্রিয় করে অ্যাডেনোভাইরাসের স্ট্রেনের সঙ্গে মিলিয়ে ভেক্টর ভ্যাকসিন তৈরি হয়েছে।

চীনের সামরিক হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েইয়ের দাবি, ক্যানসিনোর ভ্যাকসিন ক্যানডিডেটের তিন স্তরের ট্রায়ালেই ভালো ফল দেখা গেছে। তার মতে, এই ভ্যাকসিনের প্রভাবে শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পাকিস্তান, রাশিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো ও চিলিতে ট্রায়াল চালিয়েছে ক্যানসিনো।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম