সংঘাত বন্ধে ভারত-পাকিস্তান ঐকমত্য

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৮
image

কাশ্মিরে বিবাদপূর্ণ সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ করার ব্যাপারে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে দুই পক্ষের সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।

কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ২০০৩ সালে নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতি কার্যকরে সম্মত হয় দুই দেশ। আনুষ্ঠানিকভাবে তা বহাল থাকলেও প্রায়ই লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সরকার গঠনের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও কার্যকর অগ্রগতি হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রধানরা (ডিজিএমও) বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে টেলিফোনে কথা বলেছেন। সে সময় তারা হিমালয় অঞ্চলটিতে সম্ভাব্য শান্তি বিনষ্টকারী ও সহিংসতা সৃষ্টিকারী ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। পরস্পরের উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করে দুই পক্ষ। পরে এক যৌথ বিবৃতি দিয়ে কাশ্মির সীমান্তে অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়।

পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া আলাদা এক বিবৃতিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা ও অন্যান্য সেক্টরে সব ধরনের চুক্তি, সমঝোতা ও অস্ত্রবিরতির ওপর ‘কড়া নজরদারি’ বহাল রাখার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। শুক্রবার মধ্যরাত থেকে তা কার্যকর হবে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম