মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর অভ্যুত্থান-সমর্থকদের হামলা

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯
image

মিয়ানমারের ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধীদের ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর সমর্থকরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ছুরি-লাঠি নিয়ে অনেকে বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে। অভ্যুত্থানবিরোধীদের ওপর পাথর ছুড়তেও দেখা গেছে কাউকে কাউকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দেশটিতে প্রতিবাদ-সমাবেশ-বিক্ষোভ চলছে। ওই দিনই অং সান সুচি'র নির্বাচিত সরকারকে উৎখাত করে তাকে গৃহবন্দী করা হয়। গত তিন সপ্তাহ ধরে মিয়ানমারের বিভিন্ন শহরে প্রতিদিনই সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ-ধর্মঘট চলছে। সে ধারাবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবারও ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলো শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকারীদের সবাই সমবেত হওয়ার আগেই প্রায় সেনাবাহিনীর প্রায় এক হাজার সমর্থক সমাবেশ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সমর্থকদের কেউ কেউ গণমাধ্যমকর্মীদেরও হুমকি দিচ্ছিলো। এক পর্যায়ে পরিস্থিতি গুরুতর রূপ ধারণ করে এবং শহরের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা গেছে এক সেনা-সমর্থক ছুরি নিয়ে ইয়াঙ্গুনের একটি হোটেলের সামনে এক ব্যক্তির ওপর হামলে পড়েছে। জরুরি বিভাগের কর্মীরা পরে ওই হামলার শিকার ব্যক্তিকে উদ্ধার করেন। তবে তার অবস্থা সম্পর্কে জানা যায়নি।

অ্যাকটিভিস্ট থিন জার শুন লেই ইয়ি রয়টার্সকে বলেন, ‘আজকের ঘটনাগুলোর মধ্য দিয়ে দেখা গেছে সন্ত্রাসী আসলে কারা। জনগণের পক্ষ থেকে গণতন্ত্রের দাবিকে তারা ভয় পায়। স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলবে।’

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী