ইউটিউব থেকে বাদ পড়লো মিয়ানমারের ৫ টিভি চ্যানেল

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৫:১৫আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৫:১৫

মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত টেলিভিশন নেটওয়ার্কের পাঁচটি চ্যানেলকে ইউটিউব থেকে বাদ দেওয়া হয়েছে। ইউটিউবের নারীর মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রয়টার্সের এক প্রশ্নের জবাবে ইউটিউবের নারী মুখপাত্র বলেন, আমাদের কমিউনিটি গাইডলাইন অনুসারে আমরা বেশ কয়েকটি চ্যানেলকে বাদ দিয়েছি এবং অনেক ভিডিও সরিয়ে ফেলেছি।

ইউটিউব জানিয়েছে, যেসব চ্যানেল বাদ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার নেটওয়ার্ক এমআরটিভি, সেনাবাহিনী মালিকানাধীন মিয়াবতী মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমার।

বুধবার সামরিক সরকারবিরোধী বিক্ষোভের এক দিনে ৩৮ জন প্রতিবাদকারী নিহতের পর এই সিদ্ধান্তের কথা জানালো ইউটিউব।

১ ফেব্রুয়ারি গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের আগে তারা দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চিকে বন্দি করে। ক্ষমতা দখলের পর থেকেই এসব টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে নিজেদের সাফাই গেয়ে আসছিল জান্তা সরকার।

ফেব্রুয়ারিতে এমআরটিভির পেজ ব্যান করে ফেব্রুয়ারি। এর আগে ২০১৮ সালে মিয়াবতী ও সেনাপ্রধান মিন অং হ্লাংয়ের পেজসহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও সংস্থাকে নিষিদ্ধ করে ফেসবুক। এবার অভ্যুত্থানের পর মিয়ামারের সেনাবাহিনী সংশ্লিষ্ট সবগুলো পেজ ব্যান করেছে। পরে মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম