মিয়ানমার পরিস্থিতির অবসানে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউজ

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৭:৪৭আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:৪৭
image

মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এর অবসানে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার (৪ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এ কথা জানিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে নিয়মিত সংবাদ সম্মেলনে অংশ নেন জেন সাকি। তিনি বলেন, সেনা অভ্যুত্থান যে অগ্রহণযোগ্য তা মিয়ানমারকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।

জেন সাকি আরও বলেন, ‘বার্মার (মিয়ানমার) অভ্যন্তরীণ পরিস্থিতি উদ্বেগজনক।‘

আলাদা এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রিসে বলেন, গত ৩ মার্চ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ২৪ জনের মতো নিহত হওয়ার খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে কষ্ট অনুভব করছে। তিনি আরও বলেন, ‘বার্মিজ নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারী, সাংবাদিক ও সুশীল সমাজসহ সাধারণ জনগণের ওপর যে ধরনের সহিংসতা চালাচ্ছে, তার দৃঢ় নিন্দা জানাচ্ছি আমরা। সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য বার্মিজ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে যাব আমরা।’

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক