হংকং-এ স্থিতিশীলতার জন্য নির্বাচন ব্যবস্থায় সংস্কার জরুরি: চীন

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৫:৫৯আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৫:৫৯
image

হংকয়ে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে বেইজিং এর উদ্যোগের পক্ষে সাফাই গেয়েছেন চীনের শীর্ষ কূটনীতিক ও রাষ্ট্রীয় উপদেষ্টা ওয়াং ই। রবিবার (৭ মার্চ) তিনি দাবি করেছেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিতের জন্য হংকং-এর নির্বাচন ব্যবস্থায় সংস্কার জরুরি। এর মধ্য দিয়ে শহরটির উজ্জ্বল ভবিষ্যত গড়া সম্ভব হবে বলেও দাবি করেছেন ওয়াং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (৫ মার্চ) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ঘোষণা দেওয়া হয়, হংকং-এর নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। এদিন চীনের এনপিসির ভাইস চেয়ারম্যান ওয়াং চেন দাবি করেন,হংকংয়ের ঘটনাপ্রবাহের মাধ্যমে দেখা গেছে যে সেখানে বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় ফাঁক ফোকর রয়ে গেছে। তিনি বলেন, এই ব্যবস্থায় থাকা ঝুঁকি সংস্কারের প্রয়োজন রয়েছে। যাতে করে কেবলমাত্র ‘দেশপ্রেমিকরাই’ অঞ্চলটির শাসন ক্ষমতায় আসতে পারে।

রবিবার (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে নতুন এ সিদ্ধান্ত নিয়ে কথা বলেন ওয়াং ই। তিনি দাবি করেন, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাবটি সাংবিধানিক ও ন্যায়সঙ্গত। উপনিবেশিক শাসনের সময় হংক-এর গণতন্ত্র ছিল না উল্লেখ করে তিনি দাবি করেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনা হলে তা অঞ্চলটির জন্য ইতিবাচক হবে।

যুক্তরাষ্ট্র এরইমধ্যে চীনের নতুন এ সিদ্ধান্তের সমালোচনা করে এক হংক-এর স্বায়ত্তশাসনে সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। অপরদিকে হংকং ইস্যুকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে চীন বলেছে এ ব্যাপারে বহির্বিশ্বের হস্তক্ষেপের অধিকার নেই।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম