পার্সেল বোমা বিস্ফোরণে মিয়ানমারের ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাসহ নিহত ৫

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২১, ১৭:০০আপডেট : ০৪ মে ২০২১, ১৯:০৪
image

পার্সেল বোমা বিস্ফোরিত হয়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত এক আইনপ্রণেতা এবং তিন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছে। এসব পুলিশ সদস্যরা সেনা শাসনের বিরোধিতা করতে নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার দেশটির নিউজ পোর্টাল মিয়ানমার নাউ-এর খবরে বলা হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে পশ্চিম বাগো শহরে পার্সেল বোমাটি বিস্ফোরিত হয়।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পার্সেল বোমা বিস্ফোরিত হওয়ার পর অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। এতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এক ক্ষমতাচ্যুত আইনপ্রণেতা, তিন পুলিশ সদস্য এবং এক বাসিন্দা নিহত হয়।

এছাড়া ওই বিস্ফোরণে নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া অপর এক পুলিশ সদস্যের হাত উড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সহিংসতা চলছে। বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে নিহত হয়েছে শত শত মানুষ। বিক্ষোভকারীদের সমর্থনে নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠীগুলো বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করেছে।

সোমবার বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। দেশটির উত্তর এবং পূর্বাঞ্চলে গোষ্ঠীটির সঙ্গে সেনাবাহিনীর লড়াই তীব্র হয়েছে। এছাড়া ইয়াঙ্গুনে সামরিক সরকারের নিযুক্ত একজন প্রশাসককে সোমবার ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের