স্থিতিশীলতা ফেরার আগে আসিয়ানের কোনও দূতের সফর নয়: মিয়ানমার

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১৫:০৫আপডেট : ০৮ মে ২০২১, ১৫:০৫

মিয়ানমারে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার আগে আসিয়ানের কোনও দূতকে স্বাগত জানানো হবে না বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। শুক্রবার টেলিভিশনে দেওয়া ব্রিফিংয়ে নিজেদের এমন অবস্থানের কথা জানিয়েছেন সামরিক কাউন্সিলের মুখপাত্র মেজর কাউং হেট সান।

মেজর কাউং হেট সান বলেন, স্থিতিশীলতা ফেরার আগে আসিয়ান প্রতিনিধির সফরের সঙ্গে সরকার একমত নয়। কেননা, এতে করে বিক্ষোভকারী ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে আরও রক্তক্ষয়ী সহিংসতার পথ উন্মোচিত হবে।

গত মাসেই মিয়ানমারের সেনাবাহিনী ও জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাং-এর উপস্থিতিতে দেশটির সংকট উত্তরণে পাঁচটি পয়েন্টে একমত হয় আসিয়ানভুক্ত দেশগুলোর সদস্যরা। এতে সহিংসতার অবসান ঘটানো, সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে সংলাপ, মানবিক সাহায্যের অনুমতি এবং আসিয়ানের একজন বিশেষ প্রতিনিধিকে মিয়ানমার সফরের অনুমতি দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল। তবে শুক্রবার সামরিক কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, তারা এখন অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে চান।

তিনি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা ইস্যুতে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পরই কেবল সরকার আসিয়ানের দূতের সঙ্গে সহযোগিতা করতে পারে।

মেজর কাউং হেট সান বলেন, আসিয়ান শীর্ষ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার বাস্তবায়ন করবে; যদি সেটি দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হয়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে দেশটি। গত বছরের নভেম্বরে নিরঙ্কুশ জয় পাওয়া অং সান সু চির দলকে ক্ষমতা থেকে উৎখাত করায় সামরিক শাসনের বিরোধিতায় রাজপথে নামে সু চির সমর্থকরা। এখন পর্যন্ত দেশটিতে চলমান বিক্ষোভ অন্তত ৭৭৪ জনকে হত্যা করেছে সরকারি বাহিনী। ধরপাকড়ের শিকার হয়েছে তিন হাজার ৫০০-এরও বেশি মানুষ।

ওই অভ্যুত্থানের পর আসিয়ান সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো প্রকাশ্য বিদেশ সফরে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন মিয়ানমারের জান্তা প্রধান। সেখানে নিজ দেশে সহিংসতার অবসান ঘটানো এবং আসিয়ানের একজন প্রতিনিধির নেপিদো সফরের ব্যাপারেও একমত প্রকাশ করেন তিনি। তবে শুক্রবার সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্যে এটা স্পষ্ট যে, আসিয়ান সম্মেলনে দেওয়া অঙ্গীকার থেকে পিছু হটেছে দেশটির জান্তা সরকার। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী