তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা তালেবানের

বিদেশ ডেস্ক
১০ মে ২০২১, ১৩:১৪আপডেট : ১০ মে ২০২১, ১৩:১৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান তালেবান। টুইটারে দেওয়া এক পোস্টে দলের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবান নেতৃত্ব ঈদের সময় সারাদেশে অপারেশন স্থগিত রাখতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, দেশবাসী যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য ঈদের তিন দিন যাবতীয় অপরাশেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির এই সময়ে শত্রুর দিক থেকে যদি কোনও আঘাত আসে তাহলে সেটি থেকে নিজেকে এবং নিজেদের এলাকা নিরাপদ রাখার জন্য মুজাহিদিনদের প্রস্তুত থাকতে হবে।

এছাড়া যুদ্ধবিরতি চলাকালে বর্তমানে আফগান বাহিনী অবস্থান করছে এমন স্থানগুলোতে তালেবান সদস্যদের না যাওয়ার পরামর্শ দিয়েছে দলটি। একইসঙ্গে আফগান বাহিনীকেও তালেবান নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধ বা বৃহস্পতিবার আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার কথা রয়েছে। গত বছরও ঈদের সময় তিন দিনের যুদ্ধবিরতি পালন করেছিল তালেবান।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম