তাইওয়ানকে সাড়ে ৭ লাখ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৭:৩৪আপডেট : ০৬ জুন ২০২১, ১৮:২২

কোভিড ভ্যাকসিন সংকটে ভুগতে থাকা তাইওয়ানকে সাত লাখ ৫০ হাজার ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন সংকট দূর করতে নেওয়া মার্কিন পদক্ষেপের অংশ হিসেবেই এসব টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তাইওয়ানের রাজধানী তাইপে তিন ঘণ্টার সংক্ষিপ্ত সফরে টিকা সংক্রান্ত বিষয়ে কথা বলেন মার্কিন পার্লামেন্টে উচ্চকক্ষের সিনেটের সদস্য ট্যামি ডাকওয়ার্থ। সংশান বিমানবন্দরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে টিকার যে ঘাটতি চলছে তা পূরণে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার অংশ হিসেবেই ভ্যাকসিন উপহার পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্কিন সিনেটেরকে ধন্যবাদ জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। তিনি বলেন, ভ্যাকসিন পাওয়া মাত্রই তাইওয়ানে গণটিকাদান কর্মসূচি শুরু হবে।

তাইওয়ানে ভ্যাকসিন সংকট রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই লেং ওয়েন। এমন বিপদে টিকা উপহারের জন্য বাইডেন প্রশাসনকে ধ্যনবাদ জানিয়েছেন তিনি। 

যুক্তরাষ্টের সঙ্গে তাইওয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো চোখে দেখে না বেইজিং। কারণ, অঞ্চলটিকে নিজের বিচ্ছিন্নতাকামী এলাকা হিসেবে বিবেচনা করে চীন। বেইজিং-এর পক্ষ থেকে অনেক আগেই তাইওয়ানকে টিকা পাঠাতে চাইলেও এর মান নিয়ে সংশয় জানিয়ে সেটি প্রত্যাখান করে তাইপে। এদিকে শুক্রবার তাইওয়ানকে ১০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান।

তাইওয়ানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই কোটির অধিক জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত মাত্র তিন শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের