টিভি বিতর্কে দুই পাকিস্তানি নেতার হাতাহাতি, থাপ্পড় (ভিডিও)

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২১, ২১:৩৭আপডেট : ১১ জুন ২০২১, ২৩:২৩
video

পাকিস্তানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক সহকারী ফিরদৌস আশিক আওয়ান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) কাদির মান্দোখাইল। বিতর্কের একটি অনুষ্ঠানে টেলিভিশনের স্টুডিওতে এ ঘটনা ঘটেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানে ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিশেষ সহযোগী ফিরদৌস আশিক আওয়ান পিপিপি’র এমএনএ কাদির মান্দোখাইলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। একপর্যায়ে ফিরদৌস চড় মেরে বসেন কাদিরের গালে। আত্মরক্ষার্থে কাদিরকে নিজের দুই হাত তুলতে দেখা গেছে। এ সময় তৃতীয় একজন হস্তক্ষেপ করে তাদের থামান।

ঘটনাটি অফ-এয়ারে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও চড় মারার ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক বিবৃতিতে ফিরদৌস আশিক আওয়ান দাবি করেছেন, কাদির মান্দোখাইল তাকে হুমকি দিয়েছেন এবং তার বাবাকে অপমান করেছেন। আইনজীবীর সঙ্গে আলোচনার পর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

কাদির মান্দোখাইল অভিযোগ করেছেন, অনুষ্ঠানে ফিরদৌস ৩০ মিনিট ধরে কথা বললেও তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না। তিনি কথা বলার অনুমতি চাইলে সরকারি দলের নেতা বলেছেন, দল দুর্নীতিবাজ হওয়ার কারণে বলার কিছু থাকবে না।

তিনি আরও দাবি করেছেন, বিজ্ঞাপন বিরতির সময় তাকে চড় ও আঁচড় দিয়েছেন ফিরদৌস।

সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী