২৫৯ তালেবান সদস্যকে হত্যার দাবি আফগানিস্তানের

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ২২:৩১আপডেট : ১৯ জুন ২০২১, ২২:৩১

২৫৯ জন তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টুইটে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় নানগারহর, কুনার, ময়দান ওয়ার্ড, গজনী উরুজগান, কান্দাহার, হেরত, ফারাহ, ঘোড়, বালখ, জওজান, হেলমান্দ, তাখার ও বাঘলান প্রদেশে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে ২৫৯ তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬১ জন।’

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন সময়ে ২৫৯ তালেবান সদস্যকে হত্যার দাবি করা হলো যখন পূর্ব ঘোষণা অনুযায়ী দেশটি ছেড়ে যাচ্ছে মার্কিন ও ন্যাটো সেনারা।

২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ২০২১ সালের ১ মে-এর মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। এর অংশ হিসেবে এরইমধ্যে অর্ধেকেরও বেশি মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করেছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম