কারখানার বিস্ফোরণে কেঁপে উঠলো সুবর্ণভূমি বিমানবন্দর

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৭:১০আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৭:১০

থাইল্যান্ডের ব্যাংককের উপকণ্ঠে একটি কারখানায় বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানীর সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল। সোমবার সকালের এই বিস্ফোরণে একজন নিহত ও ২৭জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছ।

খবরে বলা হয়েছে, ফোম ও প্লাস্টিক প্যালেট কারখানায় অগ্নিকাণ্ড শুরু হয় সোমবার ভোর ৩টার দিকে। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের অল্প কিছু দূরে এই কারখানা অবিস্থত।

ব্যাংককের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক বিস্ফোরণে সুবর্ণভূমি বিমানবন্দরের টার্মিনাল কেঁপে যায়। এতে ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক বার্তা বেজে ওঠে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, কোনও ফ্লাইট বাতিল করা হয়নি। 

ব্যাং প্লাই জেলার প্রধান বলেন, আহত হয়েছেন ২৭ জন। বেশিরভাগের শরীর কেটে গেছে। মৃত ব্যক্তি ছিলেন দমকলকর্মী। 

তিনি জানান, দুটি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বয়স্কদের ৯ কিলোমিটার দূরে একটি স্কুলে রাখা হয়েছে।

বিস্ফোরণস্থলের ৫০০ কিলোমিটার এলাকায় মানুষকে প্রবেশ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল আমপুন বুয়ারুনপর্ন বলেন, আমরা জানি না বিস্ফোরিত হওয়ার মতো কিছু রয়েছে কিনা। আশঙ্কা করা হচ্ছে কয়েক হাজার লিটার রাসায়নিক পদার্থ আবারও বিস্ফোরণ ঘটাতে পারে।  

একজন স্বেচ্ছাসেবক জানান, কারখানার ভেতরে জীবিত কাউকে খুঁজে বরার উদ্যোগ মন্থর গতিতে আগাচ্ছে। তিনি বলেন, আমরা আহতদের খুঁজছি। কিন্তু আগুনের শিখা অনেক উঁচুতে। ফলে সময় লাগছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারখানাটির তাইওয়ানভিত্তিক কোম্পানির কোনও বক্তব্য জানা যায়নি।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের