আফগানিস্তানে ঈদের নামাজে প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করে রকেট হামলা

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০২১, ১৮:৩৯আপডেট : ২০ জুলাই ২০২১, ১৮:৩৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রেসিডেনশিয়াল প্যালেসের পাশে রকেট বিস্ফোরণ হয়। প্রেসিডেন্টের বাসভবনে পবিত্র ঈদ উল-আজহার নামাজ আদায় করছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানিসহ আরও অনেকে।

আফগান সরকার জানিয়েছে, মঙ্গলবার অন্যন্যা জায়গার মতো কাবুলের প্রেসিডেন্ট বাসভবনেও ঈদের জামাতের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে। হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ ভেসে আসে সেখানে।

রকেট হামলার দৃশ্য কয়েকটি টেলিভিশনে সরাসরি দেখানো হয়। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়র্টাসের খবরে বলা হয়েছে, হামলায় এখনও পর্যন্ত কোন হতাহত হয়নি। স্থানীয় সময় সকালে ৮টার দিকে রকেট হামলা হয়। কাবুলের গ্রিন জোন এলাকায় বিশেষ করে আবাসিক ভবন, দূতাবাস এবং মার্কিন মিশনের অফিস লক্ষ্য করেই হামলার ঘটনা ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াসি স্টেনকাজই জানান, 'তিনটি রকেট রাজধানী মার্কেটে আছড়ে পড়ে। শত্রুরা ঈদের দিনও হামলা অব্যাহত রেখেছে’।

হামলার সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান জড়িত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো জোটের সেনাদের বিদায়ের শেষ বেলায় হামলা ও ভূখণ্ড দখল অব্যাহত রেখেছে তালেবান গোষ্ঠী। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আগামী ১১ আগস্টের মধ্যেই আফগানিস্তানের দীর্ঘ ২০ বছরের অধ্যায় শেষে দেশে ফিরে যাচ্ছে বিদেশি বাহিনী।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে