এক সপ্তাহে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকা দিয়েছে ভুটান

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ২৩:৩৪আপডেট : ২৭ জুলাই ২০২১, ২৩:৩৪
image

মাত্র সাত দিনের মধ্যে ৯০ শতাংশ প্রাপ্ত বয়স্ক নাগরিককে করোনাভাইরাসের টিকা প্রদান করতে সক্ষম হয়েছে ভুটান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি অনুদানে টিকা পাওয়ার পর এসব টিকা প্রদান করা হয়। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি এটিকে ভুটানের ব্যাপক সফলতা আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারত ও চীনের সীমান্তে অবস্থিত প্রায় আট লাখ মানুষের দেশ ভুটান। গত ২০ জুলাই দেশটি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করে। মহামারির মধ্যে দ্রুত গতিতে টিকাদান চালানোয় দেশটির প্রশংসা করে ইউনিসেফ।

ইউনিসেফের ভুটান প্রতিনিধি উইল পার্ক বলেন, ‘আমাদের সত্যিকারভাবে এমন একটি পৃথিবী দরকার যেখানে যেসব দেশের কাছে অতিরিক্ত টিকা থাকবে তারা যেসব দেশ এখনও টিকা পায়নি তাদের দিয়ে দেবে।’ তিনি বলেন, ‘আশা করি পৃথিবী শিক্ষা নিতে পারে যে সামান্য চিকিৎসক আর অল্প নার্সের দেশ ভুটানের প্রতিশ্রুতিশীল রাজা এবং সরকারি নেতৃত্ব সমাজকে বোঝাতে সক্ষম হয়েছেন যে- পুরো দেশকে টিকা দেওয়া অসম্ভব নয়।’

গত মার্চে ভুটানকে পাঁচ লাখ ৫০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুদান দেয় ভারত। তবে নিজ দেশে সংক্রমণ বাড়লে এপ্রিলে ভুটানে টিকা প্রদান বন্ধ করে দেয় দিল্লি। প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান বেড়ে গেলে টিকা সহায়তার জন্য আন্তর্জাতিক আবেদন জানায় ভুটান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ ডোজ টিকা ভুটানকে দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া জুলাইয়ের মাঝামাঝি ডেনমার্ক পাঠায় আরও আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা। এছাড়াও দেড় লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও সিনোফার্মের টিকাও পাবে ভুটান।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী