ফের হামলার হুঁশিয়ারি তালেবানের

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ১৮:১৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৮:৩১

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়িতে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। মঙ্গলবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, রাজধানী কাবুলের কঠোর নিরাপত্তা ঘেরা গ্রিন জোনের কাছেই প্রতিরক্ষামন্ত্রীর বাড়িটি অবস্থিত। তার বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলিবর্ষণ করা হয়। তবে ঘটনার সময় আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান বাড়িতে ছিলেন না। নৃশংস হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। 

আফগান সরকারের নেতাদের ওপর ভবিষ্যতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। দেশটি থেকে যখন বিদেশি সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে, তখনই তালেবানের উত্থান ঘটছে। দেশটির নানগরহার, হেলমান্দসহ বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণে নিতে আফগান বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে তারা।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। কূটনৈতিক এলাকা গ্রিন জোনের দিকে তালেবানের হামলার ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

/এলকে/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি