আমি কাউকে বিশ্বাস করি না: বাইডেন

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০২১, ১৭:১৮আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৭:২৫

তালেবানকে বিশ্বাস করেন কি? এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না। তালেবানকে মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। তারা কি আফগানিস্তানকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করবে, যা ১০০ বছর ধরে কোনও দলই করেনি? যদি তা-ই হয়, তাহলে অর্থনৈতিক সহায়তা, বাণিজ্য এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তাদের বাড়তি সাহায্যের প্রয়োজন হবে।’

কাবুল দখলের পর এখন আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা চাইছে তালেবান। মানবাধিকার, নারী অধিকারের সুরক্ষাসহ বেশকিছু প্রতিশ্রুতিও দিয়েছে তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবান তাদের দেওয়া প্রতিশ্রুতি কতটা রক্ষা করে সেটি দেখবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, তালেবান অন্যান্য দেশের স্বীকৃতি পাওয়ার উপায় খুঁজছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশকে তারা বলেছে, তারা আফগানিস্তান থেকে আমাদের কূটনৈতিক উপস্থিতি পুরোপুরি সরিয়ে দিতে চায় না।

কাবুল দখলের পর এখন পর্যন্ত তালেবান মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বলেও জানান বাইডেন। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম