জাপানে আরও ১০ লাখ মডার্নার টিকা বাতিল

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ২১:১৪আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২১

জাপানে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার করোনাভাইরাসের টিকায় নতুন করে দূষণকারী পদার্থ ধাতব পাওয়া গেছে। ফলে আরও ১০ লাখ ডোজ বাতিল করেছে দেশটি। এ নিয়ে ২৬ লাখ মডার্নার ডোজ প্রয়োগ স্থগিত করেছে জাপান সরকার।

এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, টোকিওর পার্শ্ববর্তী গুনমা এলাকায় টিকায় দূষণ শনাক্ত হয়। এ নিয়ে জাপানের ৭টি অঞ্চলে মডার্নার টিকায় দূষণকারী পদার্থ পাওয়া গেলো। যে লট থেকে শিশিটি সংগ্রহ করা হয়, সেখানকার মডার্নার সকল টিকার প্রয়োগ গুনমা এলাকায় স্থগিত করা হয়েছে।

তবে টিকায় এমন কিছু পাওয়া গেছে কিনা নিশ্চিত নয় বলছে মডার্না এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি।

সম্প্রতি মডার্নার টিকা নিয়ে জাপানে দুইজন লোক মারা গেছেন। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, টিকার যেই ব্যাচটি স্থগিত করা হয় তার আগেই সেখান থেকে ভ্যাকসিন দেওয়া হয় তাদের। ভ্যাকসিনে এমন দূষিত পদার্থের ঘটনা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

/এলকে/
সম্পর্কিত
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
জাপানে আছড়ে পড়লো টাইফুন দুজুয়ান, প্রাণ হারালেন ২ জন
জাপান ভ্রমণে হোটেল নয়, ঐতিহ্যবাহী মাচিয়ায় থাকার অভিজ্ঞতা নিন
সর্বশেষ খবর
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়