৯/১১ বর্ষপূর্তির দিনেই আফগান প্রেসিডেন্ট প্যালেসে উড়লো তালেবান পতাকা

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩

যুক্তরাষ্ট্র ও সারা বিশ্ব যখন শনিবার ৯/১১ হামলার দুই দশক পূর্তিতে শোক ও শ্রদ্ধা জানাচ্ছিল তখন আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসে নিজেদের সাদা পতাকা উত্তোলন করেছে তালেবান। এক মুখপাত্র জানিয়েছেন, এটি নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রার ইঙ্গিত।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের মাল্টিমিডিয়া শাখার প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ অনাড়ম্বর অনুষ্ঠানে শনিবার প্রেসিডেন্ট প্যালেসে পতাকা উত্তোলন করেন।

শনিবার কয়েকশ’ নারী বোরকা পরে তালেবানের সমর্থনে মিছিল করেছেন। মিছিলের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যেসব নারী পালিয়ে গেছেন তারা আমাদের প্রতিনিধিত্ব করেন না’। এর মধ্য দিয়ে নারী অধিকার ক্ষুণ্ন হওয়ার ভয়ে যেসব নারী দেশ ছেড়েছেন তাদের কথা বলা হয়েছে।

আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা সহ-শিক্ষা চাই না’।

তালেবানের উচ্চ শিক্ষঅ পরিচালক মৌলভী মোহাম্মদ দাউদ হাক্কানি বলেছেন, ৯/১১ হলো সেই দিন, যেদিন বিশ্ব আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, আমাদের সন্ত্রাসী বলা এবং যুক্তরাষ্ট্রে হামলার জন্য আমাদের দায়ী করতে শুরু করে।

৯/১১ হামলার বিশ বছর পূর্তির দুই সপ্তাহ আগে আফগানিস্তানে নিজেদের নতুন সরকারের ঘোষণা দেয় তালেবান। এর আগে ২০ বছরের যুদ্ধ শেষে করে আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনারা। হামলায় জড়িত আল কায়েদা নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানের প্রথম শাসনের পতন হয়েছিল ২০০১ সালের ৭ ডিসেম্বর। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
এবার জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের ডাক সিজেপির
সর্বশেষ খবর
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা