কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইইউ

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০

কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত ইইউ-এর দূত নিকোলাস মেয়ার-ল্যান্ড্রুট।

নিকোলাস মেয়ার-ল্যান্ড্রুট বলেন, কাবুল এয়ারপোর্ট চালুর যাবতীয় উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানায়।

বিমানবন্দরটি ফের পুরোদমে চালু করতে বর্তমানে কাতার ও তুরস্কের সঙ্গে কাজ করছে তালেবান সরকার। আফগানিস্তানে বর্তমানে চীন, রাশিয়া ও পাকিস্তানের পাশাপাশি এই দুই দেশেরও দূতাবাস চালু রয়েছে।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তালেবান সরকারও দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী।

তালেবান মুখপাত্র বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী। দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা, নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টরগুলো থাকতে পারে। তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন। তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করতে চায়।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী