যুক্তরাষ্ট্রের পাশে থাকতে গিয়ে চড়া মূল্য দিয়েছে পাকিস্তান: ইমরান খান

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩

আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে থাকতে গিয়ে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ‘আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়া ছিল পাকিস্তানের জন্য একটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত। এ জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে।‌‌’

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। উদ্ভূত পরিস্থিতিতে বিমানভর্তি অর্থ নিয়ে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী আশরাফ গণি। এর কিছু দিনের মাথায় দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে নিজ দেশের সেনাদের ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

অভিযোগ রয়েছে, তালেবানের এমন উত্থানে সহায়তা দিয়েছে পাকিস্তান। সম্প্রতি মার্কিন সিনেটেও দেশটির ব্যাপারে এমন অভিযোগ উঠে। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয়ের দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত পীড়াদায়ক। একজন পাকিস্তানি হিসেবে মার্কিন সিনেটরদের বক্তব্য আমার ভালো লাগেনি। আমি গভীরভাবে মর্মাহত।’

ইমরান খান বলেন, আফগানিস্তান ইস্যুতে তার দেশ যুক্তরাষ্ট্রকে দুই দফায় সহায়তা করেছে। প্রথমে আশির দশকে, যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রের অনুরোধে সোভিয়েতবিরোধী লড়াইয়ের জন্য মুজাহিদিনদের প্রশিক্ষণ দেয় পাকিস্তান।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানের সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ। সদ্য ক্ষমতা দখল করা ওই সেনা শাসকের জন্য মার্কিন সমর্থন অপরিহার্য ছিল। আফগানিস্তানে অভিযান সফল করতে যুক্তরাষ্ট্রেরও ইসলামাবাদকে প্রয়োজন ছিল।

ইমরান খান বলেন, ‘সবচেয়ে বড় মুশকিলটা বাধে এখানেই। যে মুজাহিদিনদের আইএসআই প্রশিক্ষণ দিয়েছিল, একটা সময়ে এসে তাদেরই ফের একই আইএসআই-এর তরফ থেকে বলা হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের মানে হচ্ছে সন্ত্রাসবাদ। মুজাহিদিনরা তখন ইসলামাবাদ থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা পাকিস্তানকেও যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে বিবেচনা করতে আরম্ভ করে। এখানে আমেরিকাকে সহায়তা করতে গিয়ে পাকিস্তান নিজে বিপদে পড়েছে। এর জন্য ইসলামাবাদকে এখনও ভুগতে হচ্ছে।‌‌’

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী