আত্মগোপনে থাকা ১০ আফগান দোভাষীকে তলব করলো তালেবান

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১২:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২:৪৩

নেদারল্যান্ডসের হয়ে কাজ করা ১০ আফগান দোভাষীকে তলব করেছে তালেবান সরকার। আত্মগোপনে থাকা আফগানদের দ্রুত আদালতে মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হযেছে। তার ব্যতিক্রম ঘটলে তাদের পরিবারের সদস্যরা ক্ষতির সম্মুখীন হবে জানিয়ে চিঠিতে হুঁশিয়ারি করেছে তালেবান। শুক্রবার ডাচ রাষ্ট্রীয় টেলিভিশন এনওএস-এর প্রতিবেদেন এ তথ্য জানা গেছে।

তালেবান চিঠিতে জানিয়েছে, ‘অন্য বিশ্বাসঘাতকদের শিক্ষা দিতে আফগান দোভাষীদের চরম শাস্তির মুখোমুখি করা হবে’।

নেদারল্যান্ডসের হয়ে কাজ করা ১০ দোভাষীকে তালেবান চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে এনওএস। চিঠিগুলোতে তালেবানের সিলমোহর রয়েছে। চিঠি পাওয়াদের মধ্যে এক আফগান আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোলের হয়ে কাজ করতেন। তালেবানের দাবি, ওই দোভাষী বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়েছেন, যা ‘অসম্মানজনক’।

আরেকজনকে লেখা চিঠিতে তালেবান উল্লেখ করেছে, ‘আমরা প্রতিশোধ নেব। আমরা যদি আপনাদের না পাই, তাহলে আপনাদের কাছের মানুষের সঙ্গে বসবো। তালেবান সরকারের দাবি, তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যুর জন্য দায়ী ছিলেন ওই দোভাষীরা।

আত্মগোপনে থাকা ওই ১০ আফগান দোভাষী এখন কোথায় আছেন বিষয়টি স্পষ্ট নয়। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নেদ্যারল্যান্ডস সহ বিভিন্ন দেশের হয়ে কাজ করা অধিকাংশ আফগান দোভাষী আফগানিস্তান ত্যাগ করেছে। তাদের ক্ষমা ঘোষণার করলেও এখন দোভাষীদের তলব করলো তালেবান সরকার।

/এলকে/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে