চলে গেলেন পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদের খান

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ১৪:০১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:৪৪

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন পাকিস্তানের অন্যতম পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খান। কিন্তু নিয়তির কাছে হেরে রবিবার সকালে ৮৫ বছর বয়সে ইসলামাবাদের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

পিটিবির খবরে বলা হয়েছে, ফুসফুসে জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হলে মারা যান এই পরমাণু বিজ্ঞানী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। এতে বড় পারমাণবিক ক্ষমতাধর দেশের হাত থেকে আমাদের নিরাপত্তা দিয়েছে। পাকিস্তানের জনগণের কাছে তিনি ছিলেন জাতীয় আইকন’।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিসহ অনেকেই শোক জানিয়েছেন। পরমাণু বিজ্ঞানী কাদের খানের অবদানের কথাও স্মরণ করেন তারা।

তাকে ফয়সাল মসজিদে সমাহিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৩৬ সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন ড. আব্দুল কাদের খান। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে পরিবারসহ পাকিস্তানে পাড়ি জমান তিনি। 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত