কাবুলের হোটেলে জঙ্গি হামলার শঙ্কা, সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১২:০১আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩:৪২

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন হোটেলে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে আফগানিস্তানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে নিরাপত্তাজনিত কারণে কাবুলের সেরেনা হোটেল ও সংলগ্ন এলাকায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকেও আফগানিস্তানে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ব্রিটিশ নাগরিকরা যেন কোনও হোটেলে না থাকেন; বিশেষ করে কাবুলে সেরেনার মতো অভিজাত হোটেলে।

২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ  ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের বেসামরিক লোকজনকেও সরিয়ে নেয়। তবে কিছু বিদেশি সাংবাদিক ও সহায়তাকর্মী এখনও কাবুলে রয়ে গেছেন। সূত্র: আল আরাবিয়া, এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান