আসিয়ান সম্মেলনে মিয়ানমার জান্তা প্রধানকে বাদ দিতে আলোচনা

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৯:৩১আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৩১

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান-এর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আসন্ন সম্মেলন থেকে বাদ দিতে আলোচনায় বসতে যাচ্ছেন। সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) এপ্রিল মাসে মিয়ানমার জান্তার সঙ্গে পাঁচ দফা সমঝোতায় পৌঁছায়। কিন্তু জোটের অনেক সদস্য রাষ্ট্র এসব সমঝোতার শর্ত বাস্তবায়ন করতে না পারায় জান্তার সমালোচনা করছে। বিশেষ করে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সংলাপ, মানবিক সহযোগিতা ও শত্রুতা থামানো নিয়ে নাখোশ অনেক আসিয়ান দেশ।

জান্তা সরকার যখন আসিয়ান প্রতিনিধিকে  মিয়ানমার সফরের অনুমতি দিয়েছে তখন এই বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীরা। ব্রুনেইয়ের দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসফ ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র সঙ্গেও সাক্ষাৎ করবেন। একাধিক অভিযোগে সু চি’র বিরুদ্ধে বিচার চলমান রয়েছে।

শুক্রবারের বৈঠক অনির্ধারিত এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবে আসিয়ান চেয়ার ব্রুনেই।

মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ইঙ্গিত দিয়েছে তারা ২৭-২৮ অক্টোবরের ভার্চুয়াল সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধানকে বাদ দেওয়ার পক্ষে। কিন্তু এখনও সব সদস্য রাষ্ট্রের সমর্থন তারা পায়নি। সমর্থন আদায়ের জন্য তারা চেষ্টা চালাচ্ছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন শুক্রবারই এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তিওডোরো লকসিনও আসন্ন সম্মেলনে মিন অং হ্লাইংকে বাদ দেওয়ার পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন, মিয়ানমার ইস্যুতে আসিয়ান এখন আর নিরপেক্ষ অবস্থান নিতে পারে না।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী