'নিরীহ' কাশ্মিরিদের হত্যা করেছে ভারত, দাবি পাকিস্তানের

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ২৩:০২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২৩:০২

গত সপ্তাহে ১০ নিরীহ কাশ্মিরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। এছাড়া সম্প্রতি ১৪০০ কাশ্মিরিকে আটকের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছিম ইফতিখার আহমেদ দাবি করেন, নিহতদের মরদেহ পরিবারের কাছেও হস্তান্তর করেনি তারা।

গত কয়েকদিন ধরে উত্তপ্ত ভারত অধিকৃত কাশ্মির। উপত্যাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার দাবি করে আসছে ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনীদের সঙ্গে গোলাগুলিরও খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন অস্ত্রধারী প্রাণ হারিয়েছেন। 

এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শুধু গত সপ্তাহেই ভুয়া এনকাউন্টার ও তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে ভারতীয় বাহিনী। এতে বেশ কয়েকজন কাশ্মিরি শহীদ হন। ভিত্তিহীন অভিযোগে অনেককে ধরে নিয়ে কারাগারে বন্দি করেছে'।

এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পাকিস্তানের মুখপাত্র আছিম ইফতিখার। কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে ইসলামাবাদ। ২০১৯ সালে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে মোদি সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় উপত্যাকার বাসিন্দারা। তাদের দমাতে ভারত অধিকৃত কাশ্মিরে ১০ লাখের মতো সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করে দেশটির সরকার।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম