পাকিস্তান এয়ারলাইনকে নিষিদ্ধের হুমকি তালেবানের

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৮:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:৪১

তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন (পিআইএ) ও কাম এয়ারকে ভাড়া কমানোর জন্য হুঁশিয়ারি জানিয়েছে। কাবুল থেকে ইসলামাবাদের ফ্লাইটের ভাড়া না কমালে তাদের আফগানিস্তানে অবতরণ নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ইসলামি গোষ্ঠীটি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার আফগান মন্ত্রণালয় থেকে একটি নোটিস ইস্যুত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদ ও কাবুলের টু-ওয়ে টিকিটের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে পিআইএ ও কাম এয়ারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রায় এই টিকিটের দাম ২ লাখ পাকিস্তানি রুপি নেওয়ার অভিযোগ আছে।

তালেবানের হস্তক্ষেপের অভিযোগ তুলে বৃহস্পতিবার পিআইএ কাবুলে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার পর আফগান মন্ত্রণালয় এসব তথ্য জানালো।

আফগান বিমান চলাচল মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, কাবুলে পাকিস্তান দূতাবাসকে বিষয়টি জানানোর পর কোনও ব্যবস্থা না নেওয়ায় তালেবান একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে।

নোটিশে বলা হয়েছে, আমরা পিআইএ, কাম এয়ার লাইন্সের কাছে দাবি জানাচ্ছি আগের ভাড়ায় টিকিট বিক্রি করতে। না হলে তাদের আফগানিস্তানে অবতরণ নিষিদ্ধ করা হবে।

আফগান কর্মকর্তা আরও জানান, অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করে আফগানদের সঙ্গে অবিচার করছে পিআইএ।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী