শিয়া মসজিদগুলোতে হামলার হুমকি দিলো আইএস

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৯:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৯:০৩

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার দুই দিন পর ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) হুমকি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, শিয়া মুসলিমরা ‘বিপজ্জনক’ এবং সব জায়গায় তাদের টার্গেট করে হামলা চালানো হবে। রবিবার খামা প্রেস বার্তা সংস্থা এখবর জানিয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠীটির পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে, বাগদাদ থেকে খোরাসান, সব জায়গায় শিয়া মুসলিমদের টার্গেট করা হবে।

আইএস-এর সাপ্তাহিক প্রকাশনা আল-নাবাতে এই হুমকির কথা প্রকাশিত হয়েছে। এতে আরও বলা হয়েছে, শিয়া মুসলিমদের তাদের বাড়ি ও বিভিন্ন জমায়েতকেন্দ্রে হামলা চালানো হবে।

খামা প্রেস-এর প্রতিবেদনে আফগানিস্তানে তালেবান সরকারের বৃহত্তম হুমকি হিসেবে আইএস খোরাসানকে উল্লেখ করা হয়েছে।

শনিবার কান্দাহারের বারগাহ-ই-ফাতিমা মসজিদে শুক্রবার চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান। শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামরায় বেশ কয়েকজন নিহত হন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কঠোরভাবে এই হামলার নিন্দা জানিয়েছে।

তালেবান কাবুল দখলের পর গত কয়েক দিনের মধ্যে শিয়া মসজিদে এটি ছিল দ্বিতীয় হামলা। এর আগে ৮ অক্টোবর কুন্দুজের সায়েদ আবাদ মসজিদে আরেক আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করেছে আইএস। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের