কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৭:১৭আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:১৭

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একদিনের সফরে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এখবর জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দিনব্যাপী এই সফরে মাহমুদ কুরেশি আফগানিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ভারপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে।

তালেবান সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কুরেশি বৈঠক করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, দুই পক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন খাতে সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম