আফগান জনগণের কঠিন মুহূর্তে পাশে আছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৫:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৬:২২

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। একই সঙ্গে দেশটির নাগরিকদের জন্য স্থলসীমান্ত পথে ভ্রমণেও শিথিলতা এনেছে দেশটি। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানান, আফগানিস্তানকে ২৮ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্রদান করা হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (১০ অক্টোবর) তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে আফগানিস্তানের চলমান সংকটসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মানবিক সহায়তার ঘোষণা দেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি

কুরেশি বলেন, ‘আফগান জনগণের কঠিন মুহূর্তে পাশে আছে ইসলামাবাদ। আমরা দেশটির জনগণকে কখনোই ছেড়ে যাইনি। আমাদের চিন্তাভাবনায় তারা আছেন’।

আফগান শরণার্থীদের ঢল সামাল দিতে সম্প্রতি পাকিস্তান-আফগান স্থলসীমান্ত দিয়ে পণ্য ও ভ্রমণকারীদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইসলামাবাদ। এ নিয়ে তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয় পাকিস্তানের। এরমধ্যেই কাবুল সফরের পর উল্লেখযোগ্য নীতি পরিবর্তনের ঘোষণা দেন কুরেশি।

সীমান্ত সংকট নিয়ে কুরেশি জানান, বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে আসা আফগান ভ্রমণকারীরা অবাধে সীমান্ত অতিক্রম করতে পারবেন। এছাড়া ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ই-ভিসা সুবিধা চালু করা হয়েছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম