পুতিনের মন্তব্যকে স্বাগত জানালো আফগানিস্তান

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১২:৪৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩:৫২

তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। রবিবার এ নিয়ে কথা বলেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি। তিনি বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের নেতাদের নাম নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে রুশ প্রেসিডেন্টের মন্তব্যকে স্বাগত জানায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধের অধ্যায় যেমন শেষ হয়েছে, তেমনি বিশ্বের দেশগুলোকেও আফগানিস্তানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমরা পারস্পরিক সম্পর্কের নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, নিঃসন্দেহে আফগানিস্তানের পরিস্থিতি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সবার প্রত্যাশা, তারা ইতিবাচক উপায়ে দেশটির অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করবে। সূত্র: ফার্স্টপোস্ট।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের