কাবুলের হাসপাতালের কাছে জোড়া বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ১৬:২১আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬:৪৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালের কাছে মঙ্গলবার জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি ঘটে সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি এলাকায় ঘটে। এ সময় সেখানে গুলির শব্দও শোনা গেছে।

আফগান সরকারের উপমুখপাত্র বিলাল কারিমি সাংবাদিকদের জানান, কাবুলের ১০ম জেলার ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের প্রবেশপথে অন্তত দুইটি বিস্ফোরণ ঘটে।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তি-ও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ সংখ্যা বলা সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিতে কাবুলের ওয়াজির আকবর খান এলাকার পুরনো কূটনৈতিক অঞ্চল সংলগ্ন ওই বিস্ফোরণস্থলের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারি বাখতার বার্তা সংস্থা প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএসের কিছু সদস্য হাসপাতালে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী