কাবুলে হাসপাতালের কাছে বিস্ফোরণ, নিহত ১৯

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬:৫০

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে মঙ্গলবারের জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৪৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি ঘটে সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি এলাকায় ঘটে। এ সময় সেখানে গুলির শব্দও শোনা গেছে।

আফগান সরকারের উপমুখপাত্র বিলাল কারিমি সাংবাদিকদের জানান, কাবুলের ১০ম জেলার ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের প্রবেশপথে অন্তত দুইটি বিস্ফোরণ ঘটে।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তি-ও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ সংখ্যা বলা সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিতে কাবুলের ওয়াজির আকবর খান এলাকার পুরনো কূটনৈতিক অঞ্চল সংলগ্ন ওই বিস্ফোরণস্থলের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারি বাখতার বার্তা সংস্থা প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএসের কিছু সদস্য হাসপাতালে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ