যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৮:১৯

তাইওয়ান নিয়ে কোনও ধরনের আপোষের সুযোগ নেই, সুতরাং যুক্তরাষ্ট্রকে বিভ্রমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের পক্ষ থেকে একাধিক উস্কানি মন্তব্য করার প্রেক্ষিতেই বৃহস্পতিবার এমন বার্তা দিলো দেশটিতে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়া বলেন, পুরো বিশ্ব দু’দেশের মধ্যে সুসম্পর্ক আশা করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় এবং সহযোগিতা বজায় রাখতে ইচ্ছুক চীন।

তবে যুক্তরাষ্ট্র কিছু কিছু সময় তাইওয়ানের বিষয়ে দায়িত্বহীন কথা বলছে এবং দক্ষিণ চীন সাগরে যুদ্ধ জাহাজ পাঠিয়ে উস্কানিমূলক আচরণ করছে। এতে উভয় দেশের সম্পর্কে উন্নতি সম্ভব হচ্ছে না বলেও মনে করেন চীনা মুখপাত্র।

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রসঙ্গে মুখপাত্র উ কিয়া বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের কিছু নীতি রয়েছে, তা হলো স্বার্বভৌমত্ব, মর্যাদা এবং মূল স্বার্থ লঙ্ঘন করা যাবে না। বিশেষ করে তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কোনও বিভ্রমে থাকা উচিত নয়। কারণ, এই ভূখণ্ড নিয়ে বেইজিং কোনও আপোষ করবে না’।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম