ওমিক্রন: ভ্রমণে নিষেধাজ্ঞা দিলো যেসব দেশ

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ১৭:৪৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭:৪৯

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকার একাধিক দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার প্রথমবার দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় বি.১.১.৫২৯ ধরন।

এরই প্রেক্ষিতে শ্রীলঙ্কা ঘোষণায় জানিয়েছে, সোমবার থেকে দ. আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিকের ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে গত দুই দিনে এসব দেশ থেকে যারা এসেছেন তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিন থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটি।

নতুন ভ্যারিয়েন্টের উচ্চ ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আফ্রিকার ৮ দেশ থেকে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দেশটি। আগামী ডিসেম্বর থেকে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। থাইল্যান্ডে প্রবেশে আফ্রিকার ওই ৮ দেশের ভ্রমণকারীদের নতুন করে নিবন্ধনের অনুমতি দেবে না বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। তবে আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে কোয়ারেন্টিন মানতে হবে।

উপসাগরীয় দেশ ওমানও একই পথে। আগামী (২৮ নভেম্বর) রবিবার থেকে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক লেসোথো এবং এস্বাতিনী থেকে কেউ ওমানে প্রবেশে করতে পারবে না। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি।

সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত, বাহারাইনও আফ্রিকার একাধিক দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একই ব্যবস্থা নিয়েছে।

/এলকে/
সম্পর্কিত
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ওমিক্রনের নতুন ধরন শনাক্ত
দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত, দ্রুত ছড়ায় সংক্রমণ
আবারও ওমিক্রন, কী বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
একটু থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন
একটু থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ