আফগানিস্তানে যৌথ ইউরোপীয় মিশনের পরিকল্পনা জানালেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ২১:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২১:২২

আফগানিস্তানে একটি যৌথ কূটনৈতিক মিশন খোলার কথা বিবেচনা করছে কয়েকটি ইউরোপীয় দেশ। তবে এর মানে তালেবানকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া নয়। কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, রাষ্ট্রদূতরা কাবুলে ফেরার জন্য বিশেষ করে নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ের সমাধান হওয়া প্রয়োজন।

আফগানিস্তানে শিগগিরই ইউরোপের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন যুক্তরাষ্ট্র সমর্থিত তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। পরে একে একে পশ্চিমা কূটনীতিকরাও কাবুল ছাড়তে শুরু করেন।

শুক্রবার ফ্রান্স জানিয়েছে, কাতারের সহায়তায় আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষকে সরিয়ে নিয়েছে তারা। এদের বেশিরভাগই আফগান নাগরিক। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী